শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬
লালমনিরহাটে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

লালমনিরহাটে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে অর্থ মন্ত্রণালয় কর্তৃক ৪৮হাজার ৭২০জন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত প্রদানের নির্দেশ পত্র বাতিলসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট লালমনিরহাট জেলা শাখার সভাপতি গোলাম ফারুক সরকার, সাধারণ সম্পাদক রিয়াজ শাহিন সরকার, কার্যকরী সদস্য আ. স. ম. ইলিয়াস হোসেন সানু, মজিবর রহমান, শহর সম্পাদক জহুরুল হক প্রমুখ। এ সময় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone