শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩

লালমনিরহাটে পুত্রকে না পেয়ে পিতার উপর হামলা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় পুত্রকে না পেয়ে পিতা বাংলাদেশ কৃষক লীগ নেতা রেজাউল করিম মানিককে মারধোর করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে আব্দুল্লা আল রিয়াল ও শামসুল ইসলাম নামে দুই যুবকের বিরুদ্ধে।

 

গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ী বাজার এ হামলার ঘটনা ঘটে। আহত রেজাউল করিম মানিক হাতীবান্ধা উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আহত কৃষক লীগ নেতা রেজাউল করিম মানিকের পুত্র হযরত আলীর সাথে ঝগড়া বিবাদ চলে আসছিলো গেন্দুকুড়ী এলাকার রহমত আলীর পুত্র আব্দুল্লা আল রিয়াল (২৫) ও রমজান আলীর পুত্র শামসুল ইসলামের (৩৫)। তারই প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ী বাজারের পুত্র হযরত আলীকে না পেয়ে তার পিতা কৃষক লীগ নেতা রেজাউল করিম মানিকের উপর অতর্কিত হামলা করেন আব্দুল্লা আল রিয়াল (২৫) ও শামসুল ইসলাম (৩৫)। এ সময় তারা বৈদ্যুতিক তার দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করলে রেজাউল করিম মানিককে গুরত্বর আহত হন। পরে এলাকাবাসী রেজাউল করিম মানিককে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে রেজাউল করিম মানিক বাদী হয়ে শুক্রবার রাতেই আব্দুল্লা আল রিয়াল ও শামসুল ইসলামের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন।

 

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ এরশাদুল আলম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone