শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের মানুষের ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৮২হাজার ৪শত ৫০টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ
আদিতমারী ইউএনও-চেয়ারম্যানের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিশনার

আদিতমারী ইউএনও-চেয়ারম্যানের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিশনার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ও আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের পাল্টাপাল্টি অভিযোগের তদন্ত করলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইঞা।

 

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনভর আদিতমারী উপজেলা পরিষদের একটি কক্ষে উভয় পক্ষের অভিযোগকারীদের লিখিত-মৌখিক বক্তব্য গ্রহণ করেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইঞা।

 

তিনি তদন্ত শেষে সাংবাদিকদের জানান, তদন্ত নয় মিনিষ্টারী থেকে (জনপ্রশাসন থেকে) নির্দেশনা পেয়ে আমি ঘটনাটি জানতে এসেছি।

 

তিনি বলেন, আপনারা যা শুনেছেন তার সাথে আমার কথা মিলবে কিনা জানি না। তবে কার কার সাথে কথা হয়েছে, কি জেনেছি তা এখনেই বলা সম্ভব নয়। এটি পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।

 

এ সময় তার সঙ্গে ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

 

উল্লেখ্য, যে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে দ্বন্দ্বের জেরে গত ১২ নভেম্বর আদিতমারী উপজেলা পরিষদে একটি সমন্বয় মিটিং চলাকালীন সময়ে উভয়ের মধ্যে পরিষদের কাজ নিয়ে মতবিরোধ দেখা দিলে হট্টগোলে সভাটি পণ্ড হয়। ওই দিনই আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আদিতমারী থানায় এসব বিষয়ে একটি সাধারণ ডায়রী ও পরে পরিষদের ১৭জন কর্মকর্তাসহ তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।

এদিকে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক গত ১৬ নভেম্বর আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। এসব অভিযোগ তদন্ত করেন বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইঞা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone