শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন
লালমনিরহাট কেন্দ্রীয় শ্মশান ও তৎসংলগ্ন রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন

লালমনিরহাট কেন্দ্রীয় শ্মশান ও তৎসংলগ্ন রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (২১ নভেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল পৌরসভা গড়ার লক্ষ্যে লালমনিরহাট পৌরসভার সুযোগ্য মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু’র উন্নয়নের ধারাবাহিকতায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় (১) লালমনিরহাট পৌরসভাধীন ফায়ার সার্ভিস সড়ক হইতে শ্মশান কলোনীর রাস্তা পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ করণ ও (২) ফায়ার সার্ভিস সড়ক হইতে শ্মশান কলোনীর রাস্তা পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ করণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লালমনিরহাট কেন্দ্রীয় শ্মশান কমিটির সহসভাপতি সুপেন্দ্র নাথ দত্ত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। উদ্বোধক ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। এ সময় লালমনিরহাট কেন্দ্রীয় শ্মশান কমিটির সহসভাপতি দিলীপ রায়, সম্পাদক নিশিকান্ত রায়, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র বর্মণ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি হীরা লাল রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি শৈলেন্দ্র নাথ রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক কবি পিকে বিক্রম।

 

উল্লেখ্য যে, প্রকল্প ব্যয় ৩৬লক্ষ ৭৫হাজার ৬শত ৬৩টাকা ৪৯পয়সা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone