শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
পচা গন্ধে দুর্বিসহ এলাকার পরিবেশ : লালমনিরহাটের সাকোয়া ও সাবরীখানা নদীর তীরে ময়লা আবর্জনার ভাগাড়

পচা গন্ধে দুর্বিসহ এলাকার পরিবেশ : লালমনিরহাটের সাকোয়া ও সাবরীখানা নদীর তীরে ময়লা আবর্জনার ভাগাড়

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সাকোয়া ও লালমনিরহাট পৌরসভার খোঁচাবাড়ী এবং লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ, কোদালখাতা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাবরীখানা নদীর খোরারপুল নামকস্থানে লালমনিরহাট পৌরসভা কর্তৃপক্ষ ড্রেনের সংযোগ করে দেওয়ায় নদীতে ময়লা ও আবর্জনার পচা গন্ধে দুর্বিসহ হয়ে উঠেছে এলাকার পরিবেশ। ড্রেনের পানির সঙ্গে এসব ময়লা ও আবর্জনা নদীর পানিতে মেশায় দূষিত হয়ে পড়েছে সাবরীখানা নদীর স্বচ্ছ পানি।

 

জানা গেছে, ১৫বছর ধরে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের খোরারপুল এলাকায় সাবরীখানা নদীতে লালমনিরহাট জেলা শহরের যাবতীয় ময়লা ও আবর্জনা ড্রেনের মাধ্যমে প্রেরণ করছে লালমনিরহাট পৌরসভা। এলাকাবাসীর বাঁধাকে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। বছরের পর বছর ধরে ময়লা ও আবর্জনা ফেলায় এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে সাবরীখানা নদীটি। এতে করে ওই এলাকার দূর্গন্ধ ও নোংরা পরিবেশের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। নদীর পানির সঙ্গে এসব ময়লা ও আবর্জনা মেশায় নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষজন। এখনই এসব কর্মকান্ড বন্ধ না হলে সাবরীখানা নদীকে বাঁচানো যাবে না বলে পরিবেশবাদীরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone