শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩

লালমনিরহাটে নিয়ম মানছেন না করাত কল মালিকরা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: সরকারি বিধিমালা না মেনেই পরিচালিত হচ্ছে করাত কল।

 

করাত কল বিধিমালা ২০১২ তে বলা আছে, কোন সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, বিনোদন পার্ক, উদ্যান এবং জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য সমস্যার সৃষ্টি করে এমন স্থান থেকে কমপক্ষে ২শত মিটারের মধ্যে এবং সরকারি বন ভূমির সীমানা হতে কমপক্ষে ১০কিলোমিটারের মধ্যে করাত কল স্থাপন বা পরিচালনা করা যাবে না।

 

বিধিমালায় আরও বলা আছে, এই সব স্থানের পাশে যদি করাত কল আগেই স্থাপিত হয় তাহলে ৩ মাসের মধ্যে করাত কল বন্ধ করে দিতে হবে।

 

কিন্তু লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় এর কোন নিয়মনীতিই মানছে না করাত কল মালিকরা। রাস্তার পাশে এই সব করাত কল পরিচালিত হওয়ায় কাঠের গুঁড়া চোখে পড়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এ কারণে এই সব করাত কল রাস্তার বাইরে স্থাপন করে পরিচালনা করলে জনসাধারণের সমস্যার সৃষ্টি করবে না। এ জন্য প্রশাসন পদক্ষেপ নিতে পারে করছেন ভূক্তভোগীরা। করাত কল মালিকরা রাস্তার পাশে গাছের গুঁড়ি ফেলে রাখার কারণে অনেক সময় দূর্ঘটনা ঘটছে। এগুলোর কারণে রাস্তা দিয়ে চলাচলে সমস্যা হয় বলে লালমনিরহাটের জনসাধারণের দাবী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone