শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
লালমনিরহাট জেলায় আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

লালমনিরহাট জেলায় আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এবারে আলু উৎপাদন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এমনিতেই এই জেলার মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য খুবই উপযোগী হওয়ায় প্রতি বছর এ অঞ্চলে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়। এখানকার উৎপাদিত আলু স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করে প্রতি বছর। অনুকুল আবহাওয়া এবং অন্যান্য ফসলের চেয়ে স্বল্প সময়ে আলু চাষ করে অধিক লাভবান হওয়ার ফলে এখানকার চাষীরা ধানের পর প্রধান অর্থকরী ফসল হিসেবে আলু চাষেই অধিক মনোযোগী হয়। একদশক পূর্বেও এ অঞ্চলে এভাবে আলুর চাষ করতে পারতো না কৃষকরা। আগাম জাতের আলু চাষ করে অনেক কৃষক লাভবান হওয়ায় বর্তমানে কৃষকরা আলু চাষে ব্যাপক মনোযোগী হয়েছেন। ইতিপূর্বে এই এলাকার কৃষককুল নিয়মনীতি না মেনে সনাতন পদ্ধতিতে আলু চাষ করার ফলে তেমন লাভবান হতে পারেননি। বর্তমানে সঠিক নিয়মে উন্নত পদ্ধতি প্রয়োগ করে আগাম জাতের ধান চাষের পর আবার ওই জমিতেই আলুর চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। আলু চাষে প্রধান অন্তরায় ছিল কুয়াশা। বর্তমানে ব্যাপক হারে কুয়াশা শুরুর পূর্বেই আলু চাষ করা হচ্ছে। এ জন্য কুয়াশা তেমন একটা আলুর ক্ষতি করতে পারবে না। যে কারণে ধানের পরপরই আলুই এখন প্রধান অর্থকরি ফসলে পরিণত হয়েছে। আলু এখন এই এলাকার চাষীদের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। চলতি মৌসুমে নন ইউরিয়া সারের সংকট না থাকায় এবং সরকার সারের দাম কমানোর ফলে কৃষকদের মনে উৎফুলতা দেখা দিয়েছে। ব্যাপক হারে আলু চাষে কোমর বেঁধে নেমে পড়েছেন। গত বছরও লালমনিরহাটে আলুর বাম্পার ফলন হয়েছিল। এবারও বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

 

আলু চাষের জন্য বিখ্যাত কয়েকটি গ্রাম সরেজমিনে ঘুরে দেখা গেছে, আমন ধান কাটা মাড়াইয়ের পর আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। ধানের জমি ফাকা করে ওই জমিতে ভালোভাবে জৈব সার ও রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে আলু রোপনের পর আগাম জাতের আলু কয়েক দিনের মধ্যে উত্তোলন শুরু করবেন বলে কৃষকরা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone