শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের এক ব্যতিক্রমি উদ্যোগ ‎‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক অনুষ্ঠিত শ্রী ফনী রাম বর্মনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপে বাকবিতন্ডা ও হট্টগোল বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা
লালমনিরহাটে ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা

লালমনিরহাটে ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের উত্তর জনপদের রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় ব্যাপক ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। স্বল্প খরচে অধিক লাভ, অল্প পরিশ্রমের কারণে চাষিরা এই ফসল চাষের দিকে ঝুঁকে পড়ছে। আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে ও চলতি রবি মৌসুমে বোরো ধানের পাশাপাশি দিগন্ত জুড়ে ভুট্টা চাষের ডানা মেলছে। কৃষকরা ভাল বাজার দর পেলে এবার ভুট্টা চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে এমনটাই আশা করছেন কৃষকরা। রংপুর বিভাগের অন্যান্য জেলার চেয়ে লালমনিরহাট জেলা এবার ভুট্টা চাষের প্রায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে।

 

ধান, পাট ও সবজির আবাদ করে কৃষকদের প্রতি মৌসুমে লোকসান হওয়ায় এবং বিগত বছরগুলোতে অনুকূল আবহাওয়া থাকায় ভুট্টার ভাল ফলন ও দাম আশানুরুপ পাওয়ায় লালমনিরহাট জেলার চাষিরা অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষের দিকে প্রতি বছরই ঝুঁকে পড়ছেন কৃষকরা। এবারও ফলন ও দাম ভাল পেলে চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে। ভরা মৌসুমে প্রাকৃতিক কোন রুপ দুর্যোগ দেখা দিলে অন্যান্য ফসলের যেমন ক্ষতি হয় ভুট্টার তেমন একটা ক্ষতি হয় না। প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মন পর্যন্ত ভুট্টা উৎপাদন হয়। ধান চাষের পরেই এলাকায় কৃষি ফসলের পাশাপাশি ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone