শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে
লালমনিরহাটে জুয়েল হত্যা মামলার প্রধান অাসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

লালমনিরহাটে জুয়েল হত্যা মামলার প্রধান অাসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার প্রধান অাসামী অাবুল হোসেন অাদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

 

৫দিনের রিমান্ড শেষে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জুয়েল হত্যা মামলার প্রধান আসামী আবুল হোসেনকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক আফাজ উদ্দিন এর আদালতে তোলা হয়।

 

শহীদুন্নবী জুয়েলকে মসজিদের ভেতরে প্রথম মারধর ও মসজিদের বাইরে বের করে আনার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আবুল হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অাফাজ উদ্দিনের এর অাদালতে। আদালত জবানবন্দি গ্রহণ করার পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

অাবুল হোসেনকে গত ৭ নভেম্বর ঢাকার কুড়িলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অাটক করে। লালমনিরহাট পুলিশের কাছে হস্তান্তরের পরে ৯ নভেম্বর আদালতে তুলে ৫দিনের রিমান্ড চায় পুলিশ। অাদালত শুনানী শেষে পুলিশের করা রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone