শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

জুয়েল কোরআন অবমাননা করেনী দাবী তদন্ত কমিটির

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় গুজব ছড়িয়ে পিটিয়ে পুড়িয়ে শহীদুন্নবী জুয়েলকে হত্যা করা হয়েছে। এতে কোরআন অবমাননার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন লালমনিরহাট জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি।

 

গতকাল বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিন সদস্যের তদন্ত কমিটি।

 

এর আগে, শুক্রবার (৩০ অক্টোবর) লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মোমিনকে প্রধান করে তিন কার্যদিবস সময় দিয়ে ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

 

তদন্ত কার্যে মোট ৫০জনের লিখিত ও মৌখিক বক্তব্য নিয়ে তদন্ত কমিটির ৭টি সভা করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। ৬টি অধ্যায়ে ৪২টি অনুচ্ছেদে ৭৩পাতা সংযুক্তিতে মোট ৬পাতার তদন্ত প্রতিবেদনটি প্রস্তুত। ঘটনার ভূমিকা, বিবরণ, অধিক তথ্যানুসন্ধান, গভীর পর্যবেক্ষণ, সুপারিশমালা ও মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনটিতে ৪টি সুপারিশ স্থান পেয়েছে বলেও দাবি করেন তদন্ত কমিটির প্রধান।

 

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তদন্ত প্রতিবেদন লালমনিরহাট জেলা প্রশাসকের নিকট জমা দেয়া হবে বলে জানান, তদন্ত কমিটি।

 

গত ২৯ অক্টোবর বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারে শহিদুন্নবী জুয়েল (৪৮) পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয় কোরআন অবমাননার অভিযোগ তুলে। জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone