শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে
লালমনিরহাটে গণপরিবহন থেকে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দিলেন এনডিসি

লালমনিরহাটে গণপরিবহন থেকে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দিলেন এনডিসি

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটের শাহ্ আলী পরিবহন ও নাবিল পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমান আদালতে ২হাজার টাকা জরিমানা করেছে।

আজ সোমবার ১ মে লালমনিরহাট-ঢাকা জাতীয় মহাসড়কের সীমান্ত ব্যাংকের এর সামনে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ জরিমানা আদায় করে যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দিয়েছেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ ৬৭দিন বন্ধ থাকার পরে দেশের অর্থনীতি সচল রাখতে সরকার সীমিত পরিসরে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর অনুমতি প্রদান করেন। এতে বাস মালিকদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে ভাড়া ৬০শতাংশ বৃদ্ধি করেন বিআরটিসি। কিন্তু লালমনিরহাটে সরকারের নির্দেশনা অমান্য করে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নিয়েছিলো কিছু কিছু পরিবহন মালিকরা।

এ খবর পেয়ে এনডিসি শহিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রথমে সীমান্ত ব্যাংকের সামনে পরে ঢাকাগামী প্রত্যেকটি কাউন্টারে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা নিশ্চিত করেন এবং যাত্রীদের কাছে থেকে ভাড়ার ৬০শতাংশের অতিরিক্ত টাকা বাস কাউন্টার থেকে যাত্রীদের নিকট ফেতর দেন। পরে পরিবহন কর্তৃপক্ষরা পরবর্তিতে এ ধরনের কাজ না করার অঙ্গীকারবদ্ধ হয়ে এনডিসির নিকট মুচলেকা প্রদান করেন।

এনডিসি শহিদুল ইসলাম সোহাগ সাংবাদিকদের জানান, লালমনিরহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি সচেতনতার কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone