শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩
লালমনিরহাটে আগাম জাতের শীতকালীন সবজি চাষ

লালমনিরহাটে আগাম জাতের শীতকালীন সবজি চাষ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: অধিক লাভের আশায় লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিস্তীর্ণ এলাকায় এবার আগাম জাতের শীতকালীন শাক-সবজি চাষ ও পরিচর্যা করতে ব্যস্ত সময় কাটাচ্ছে অধিকাংশ কৃষক।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাট জেলার বিভিন্ন গ্রামে কৃষকরা প্রতি বছরের ন্যায় এবারও অধিক লাভের আশায় শীতকালীন শাক-সবজিসহ মসলা জাতীয় ফসলের ব্যাপক চাষ নতুন উদ্যোমে শুরু করেছে।

 

জানা গেছে, গ্রীষ্ম ও শীতকালীন শাক-সবজি মাঠ থেকে ঘরে তোলার পূর্ব মুহুর্তে ভয়াবহ বন্যার কবলে পড়ে সম্পূর্ণ রূপে পচে নষ্ট হয়। ফলে অধিকাংশ কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের ওই ক্ষতি পুষিয়ে নিতে এ বছর আগাম থেকে শীতকালীন সবজি চাষ করতে কৃষক উদ্বুদ্ধ হয়েছেন।

 

শাক-সবজি চাষীরা বলেন, এবার আবহাওয়া অনুকুলে থাকায় করলা, পটল, বেগুন, শীম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও মসলা জাতীয়সহ শীতকালীন শাক-সবজির চাষ ইতিমধ্যে শুরু করেছে। আশা করি এসব সবজির কাঙ্ক্ষিত ফলন ও বাজার দর ভালো হবে।

 

উল্লেখ্য যে, ইতোমধ্যে আগাম জাতের শীতকালীন সবজি হাট-বাজারে বিক্রয় শুরু হয়েছে। কৃষকরা এখন লাভের মুখ দেখছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone