শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ভক্তকুলকে আনন্দ-অশ্রুতে ভাসিয়ে বিদায় নিলেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। হিন্দু পঞ্জিকামতে এবার দেবী দুর্গা কৈলাসধামের শ্বশুরবাড়ি থেকে হাতির পিঠে চড়ে পিতৃগৃহে আসেন এবং বিদায় দেন পালকিতে চড়ে। সকালে বিহিতপূজা সমাপনের পর থেকেই মণ্ডপগুলোয় দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়। শেষবারের মতো ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

লালমনিরহাটের বিভিন্ন পূজামণ্ডপে বিহিতপূজা শেষেই শুরু হয় বিজয়া শোভাযাত্রার মিছিল। বিকালে দেবীকে বিসর্জনের উদ্দেশ্যে পরিবহনযোগে তিস্তা, ধরলা, রত্নাই, সানিয়াজান নদীতীরে সমবেত হন হাজার হাজার ভক্ত। এ বছর লালমনিরহাট জেলায় ৪শত ৪৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এদিকে আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জন মেলা-১৪২৭ অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone