শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
কালীগঞ্জের মদাতীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিপ্লব ও জুয়েল!

কালীগঞ্জের মদাতীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিপ্লব ও জুয়েল!

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: হিন্দু ধর্মালম্বিদের প্রধান উৎসব শারদীয় দূর্গোৎসবে নবমী তিথিতে রবিবার (২৫ অক্টোবর) লালমনিরহাট জেলার কালীগঞ্জ  উপজেলার মদাতী  ইউনিয়নের ১৩টি পূজা মন্ডপ পরিদর্শন করছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লব ও বাংলাদেশ আওয়ামী লীগ ২নং মদাতী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল।

পুজা মন্ডপ পরিদর্শনকালে তারা বলেন, করোনা  মহামারীতে থমকে রয়েছে গোটাবিশ্ব। মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গোৎসব সকলের সহযোগীতায় উৎসমূখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় আমরা সকলে আনন্দিত। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধামন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। বাংলাদেশ সকল ধর্মাবলম্বীর একটি শান্তিপূর্ণ মিলন ভূমি শান্তি-সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় সমবেত প্রচেষ্টায় উন্নয়নের অগ্রযাত্রায় ধাবিত হচ্ছে।

আমরা এই অগ্রাযাত্রা রক্ষায় সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় প্রার্থনা করি। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও শান্তি কামনায় সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি।

এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ২নং মদাতী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হারুণ-অর-রশিদ, বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজুসহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone