শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি
আমরা ‘ক’ জন নাট্য গোষ্ঠীর ১৭তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

আমরা ‘ক’ জন নাট্য গোষ্ঠীর ১৭তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজস্ব কার্যালয়ে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ীস্থ আমরা ‘ক’ জন নাট্য গোষ্ঠীর ১৭তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন আমরা ‘ক’ জন নাট্য গোষ্ঠীর সভাপতি আলতাফ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠু। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল হক টিটু, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ আমরা ‘ক’ জন নাট্য গোষ্ঠীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক আমরা ‘ক’ জন নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আপ্পি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone