শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ; এলাকাবাসীর সংবাদ সম্মেলন যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও চেক প্রদান বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫২হাজার ৪শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপ জব্দ
মাটির নিচ থেকে বাহির হলো যুদ্ধ বিমান

মাটির নিচ থেকে বাহির হলো যুদ্ধ বিমান

হেলাল হোসেন কবির: লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকায় মাটি খননকালীন সময়ে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহরিত যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে।  সেখানে হাজারো মানুষের ভীর পড়ড়েছে সেই দৃশ্য দেখার জন্য।

আজ ১৭ অক্টোবর এ সংবাদ লেখা পর্যন্ত বিমান বাহিনীর সদস্যরা মাটির নিচ হতে ১টি ফুয়েল বার্নিং এডজাস্ট, ২টি লেন্ডিং এয়ার, ১টি ট্রোপেলার ইঞ্জিনসহ কিছু সংখ্যক এয়ারক্রাফট ও এ্যামুনেশন উত্তোলন করেছে।

জানা যায়, ১৬ অক্টোবর সকাল থেকে ঐ এলাকার মৃত: আব্দুস সোবাহান বাবুর ছেলে রেজাউল করিমের ৭০শতাংশ একটি উচু জমি চাষাবাদের উপযোগী করার জন্য শ্রমিক দিয়ে খনন কাজ শুরু করে। দুপুরে মাটি খননের সময় শ্রমিকরা একটি লোহার অংশ দেখতে পায়। শ্রমিকরা লোহার অংশটি উত্তোলনের পরে তাদের মনে বিমানের অংশবিশেষ সন্দেহ হলে তারা বিমান বাহিনীর লালমনিরহাট জেলা ইউনিটকে অবহিত করে। সন্ধ্যায় বিমান বাহিনীর সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন ও পরিক্ষা নিরীক্ষা করে জানাতে পারে এটি বিমানের ধ্বংসাবশেষ।

জমির মালিক রেজাউল করিম জানান, আমি বাবা-দাদার মুখে গল্প শুনে ছিলাম এক সময় এখানে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিলো। আমি জানতাম না যে, আমার জমিতে এই বিমানটি পাওয়া যাবে। খননের সময় শ্রমিকরা দেখে আমাকে জানালে আমি বিষয়টি বিমান বাহিনীর সদস্যদের অবহিত করি।

এ ব্যাপারে বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। উদ্ধার কাজ শেষ হলে আইএসপিআর কর্তৃক সকল তথ্য প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone