শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

লালমনিরহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ৫বছরে ২৫কোটি বৃক্ষরোপনের লক্ষ্যে সমবায় বিভাগ লালমনিরহাট এর তত্ত্বাবধানে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাটের কালীবাড়ীস্থ নিজস্ব অফিস ঘরে লালমনিরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ নিবন্ধক (প্রশাসন) মোঃ মাসুদ পারভেজ-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোছাঃ নাজিরা বেগম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তর ঢাকার অতিরিক্তি নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার। এতে বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তর ঢাকার যুগ্ম নিবন্ধক (কৃষিজ শিল্প) সাইয়্যেদাতুন নেছা। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সুধীর চন্দ্র রায় প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ট্রেজারার মোঃ মাসুদ রানা, ডিরেক্টর মোঃ সফি উদ্দিন, চিত্ত রঞ্জন রায়সহ শিক্ষক, শিক্ষিকা, কর্মচারবৃন্দ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে প্রতেককে ফজল, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone