শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩
বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা

বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা

বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিশোর-কিশোরী, পরিবার ও কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জননী প্রকল্পের স্কুল ডিবেট ক্যাম্পেইনের ইউনিয়ন পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার জি.এস. মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রকল্পটি কয়কা-এর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে। স্কুল ডিবেট ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সুবর্ণরেখা লিমিটেড।

নির্ধারিত সূচি অনুযায়ী আদিতমারী উপজেলার বিতর্ক প্রতিযোগীতায় ৮টি স্কুল অংশগ্রহণ করছে। এই ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য হলো- কিশোর-কিশোরীদের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর পরিণতি, কিশোরী গর্ভধারণের স্বাস্থ্যঝুঁকি, আইনগত অধিকার ও প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে পরিবার ও কমিউনিটিকে কিশোর-কিশোরীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা এবং মাতৃ ও নবজাতক স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও নিরাপদ স্বাস্থ্য আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়াও এ উদ্যোগের উদ্দেশ্য।

স্কুল বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি নির্ভর চিন্তা, মত প্রকাশের দক্ষতা ও সামাজিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা হবে। ক্যাম্পেইনের কাঠামো অনুযায়ী স্থানীয় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্য থেকে চারটি দল উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উত্তীর্ণ হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ের বিজয়ী দলগুলো জেলা পর্যায়ের চূড়ান্ত বিতর্কে অংশ নেবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone