শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

পলিথিনের ব্যবসা জমজমাট : নজরদারি নেই প্রশাসনের

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ আইনকে তোয়াক্কা না করেই লালমনিরহাট জেলার সর্বত্র পলিথিন ব্যবসার ছড়াছড়ি শুরু হয়েছে।

 

প্রশাসনের তোয়াক্কা না করে কতিপয় সিন্ডিকেট লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভা এলাকায় প্রতিদিন হাজার হাজার টাকার পলিথিন বিক্রি করছে। প্রতিটি ভোক্তাজাত ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে পলিথিন ব্যবহার করা হচ্ছে। অথচ প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পলিথিন ব্যবসায়ীরা প্রকাশ্যে তাদের কর্মকান্ড পরিচালনা করলেও প্রশাসন এদের দমনে তেমন সক্রিয় নয়। অভিযোগ রয়েছে- আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলিথিন ব্যবসায়ীদের নীরব সমর্থন দিয়ে যাচ্ছে। তা না হলে প্রশাসনের নজরদারি নেই কেন?

 

অনুসন্ধানে জানা গেছে, পটের ব্যাগ, কাগজের ব্যাগ, ঝুড়ি ব্যাগ শেষে আবারও পলিথিনের দখলে চলে গেছে বাজারগুলো।

 

ব্যবসায়ীদের দাবী, কাগজ বা পাটের ব্যাগ দিয়ে পণ্য নিতে অনেক ক্রেতা অস্বীকৃতি জানায়। বাধ্য হয়েই দোকানিকে পলিথিন ব্যাগ ব্যবহার করতে হয়। শুধু পলিথিন বিক্রেতাদের দোষ দিয়ে লাভ নেই। ক্রেতার ভূমিকাও ভেবে দেখতে হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone