শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
যত্রতত্র জবাই করা হচ্ছে গরু-ছাগল : মাংসের মান নিয়ে জনমনে প্রশ্ন

যত্রতত্র জবাই করা হচ্ছে গরু-ছাগল : মাংসের মান নিয়ে জনমনে প্রশ্ন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: রুগ্ন ও অসুস্থ্য গরু জবাই হচ্ছে কিনা এবং সেই সঙ্গে ভেড়ার মাংস ছাগলের মাংসে পরিণত হচ্ছে কিনা তা দেখার কেউ নেই।

 

কাক ডাকা ভোরে যখন লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন স্থানে গরু-ছাগল জবাই হয় তখন লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর কর্তব্য পালনের জন্য ঘুম থেকে উঠে দেখেন কসাইরা ততক্ষণে পশুর চামড়া ছাড়িয়ে দোকানে মাংস টানানোর কাজটি শেষ করে ফেলেছে। স্যানেটারী ইন্সপেক্টরের গাফলতি নয়, বিশাল পৌর এলাকায় যেখানে সেখানে যেভাবে গরু, ছাগল জবাই হয়, তাতে দিনে অফিসে দায়িত্ব পালন শেষে আবার কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে সব জায়গায় ঘুরে দেখা কষ্টকর। কসাই খানায় স্বল্প সংখ্যক গবাদি পশু জবাই হয়।

 

এদিকে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে প্রতিদিন শত শত গরু-ছাগল জবাই হয়ে থাকে। যত্রতত্র পশু জবাই করে বিক্রি হচ্ছে। আর গরু-ছাগলের মাংসের মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone