শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মদ জব্দ উফশী জাতের কলা এ বছর ১শত ২৩হেক্টর জমিতে চাষ হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লালমনিরহাট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল
তিস্তা টোল প্লাজায় সিসি টিভির উদ্বোধন

তিস্তা টোল প্লাজায় সিসি টিভির উদ্বোধন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

 

বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী লালমনিরহাট-কুড়িগ্রাম জেলার প্রবেশ ও বাহিরের মূলপথ তিস্তা ব্রীজ আর এই তিস্তা টোল প্লাজায় অপরাধ দমনের লক্ষ্যে সিসি টিভির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আজ রবিবার ৩১ মে বিকালে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এস এম শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলমসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, লালমনিরহাট জেলায় তিস্তা ব্রীজটি দুটি জেলার প্রবেশ ও বাহিরের পথ হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এতে চোরাকারবারীরা পুলিশ-প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ কার্যক্রম পরিচালিত করতে পারে। তাই লালমনিরহাট জেলা পুলিশ এই বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে ৬টি সিসি ক্যামেরা স্থাপন শেষে এই কার্যক্রম উদ্বোধন করা হলো। এখন এই দুটি জেলা থেকে মাদক পাচারকারীসহ কোন চোরাকারবারী পুলিশ-প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করতে পারবে না। তিনি সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য এলাকাবাসীর কাছে সার্বিক সহযোগিতার কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone