শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন
ঢাবি শিক্ষার্থী শুভহত্যা : এবার সাংবাদিক সম্মেলনে বিচার দাবি

ঢাবি শিক্ষার্থী শুভহত্যা : এবার সাংবাদিক সম্মেলনে বিচার দাবি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া বিন হক শুভ (২৮) হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে রবিবার দুপুরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে পরিবারটি। অংশ নেন বিভিন্ন শ্রেণির পেশার মানুষজনও। এতে বক্তব্য দেন শুভর বড় বোন হাসিনা ইয়াসমিন বিনতে হক মুন্নী, মা নুরজাহান হক ও মামী সুলতানা রাজিয়া মোস্তফা।

 

প্রসঙ্গত ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের ভাড়া বাসা থেকে শুভর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সেখানে স্ত্রীসহ বসবাস করতেন তিনি। এ ঘটনায় শুভর বড়বোন হাসিনা নাজনিন বিনতে হক বাদী হয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে শুভর স্ত্রী শেহনীলা নাজ ও শাশুরী আছমা বেগমসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত জাকারিয়া বিন হক শুভ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর ঘনেশ্যাম (এমসি মোড়) এলাকার আব্দুল হকের ছেলে। এর আগে এলাকাবাসী শুভহত্যার সুষ্ঠতদন্ত ও বিচারের দাবিতে কালীগঞ্জের তুষভান্ডার বাজারে মানববন্ধন ও বিক্ষোভ এবং লালমনিরহাট শহরের মিশন মোড়ে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone