শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পবিত্র ঈদ উল আযহার বাজার জমে উঠেছে পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত শিশুর সুরক্ষায় ইতিবাচক প্যারেন্টিং বিষয়ে সেশন অনুষ্ঠিত কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত লালমনিরহাটের কামাররা তামাক চাষীদের ন্যায্যমূল্যের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ হত্যা; পলাতক আসামির মৃত্যুদণ্ড সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সহনশীলতা এবং ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী জেলহাজতে বিসিবি’র কাউন্সিলর হলেন লালমনিরহাটের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মাহফুজ এভিন
মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১

মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১

লালমনিরহাটে পুলিশের উপর মাদককারবারীদের হামলা ও আটক মাদককারবারীকে হ্যান্ডকাফসহ ছিনতাইয়ের ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধা থানায় কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কর্মকর্তাকে লালমনিরহাট পুলিশ লাইন্স এ প্রত্যাহার করা হয়েছে।

‎শুক্রবার (১৫ মে) লালমনিরহাট পুলিশ লাইন্সে এ প্রত্যাহার করা হয়।

‎শুক্রবার (১৫ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী এলাকা থেকে থানা পুলিশ এজাহার নামীয় আসামি ফকির উদ্দিনের ছেলে মোঃ রাসেল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে। অপর একটি মাদক মামলায় আদালত কর্তৃক তিনি ৪বছর সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ছিলেন।

‎লালমনিরহাট পুলিশ লাইন্সে প্রত্যাহার করা দুই এএসআই হলেন- মোঃ আইয়ুব আলী ও মোঃ রফিকুল ইসলাম।

‎পুলিশের হাতে গ্রেফতার মোঃ রাসেল ইসলাম (৩২) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী এলাকার ফকির উদ্দিনের ছেলে। মাদকের অপর এক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক তিনি ৪বছর সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ছিলেন।

‎হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোঃ রমজান আলী দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের তথ্য নিশ্চিত করে বলেন, এজাহার নামীয় দুই নম্বর আসামি ফকির উদ্দিনের ছেলে মোঃ রাসেল ইসলাম (৩২) কে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে কেন দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, তা তিনি জানাতে রাজি হননি।

‎প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা কী অপরাধ করেছি যে, প্রত্যাহার করা হয়েছে। এতে বরং মাদককারবারীরা আরও বেশি বেপরোয়া হতে উৎসাহিত হবে।

‎দুই পুলিশ কর্মকর্তার উপর হামলা ও হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মোঃ এরশাদুল হক বলেন, এজাহার নামীয় আসামি মোঃ রাসেল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালত কর্তৃক অপর একটি মাদক মামলায় তিনি ৪বছর সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ছিলেন। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

‎লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন, পুলিশের উপর হামলা ও হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই করার সঙ্গে জড়িত এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের অভিযান চালাচ্ছি। ইতোমধ্যে এজাহার নামীয় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

‎তিনি আরও বলেন, এএসআই আইয়ুব আলী ও রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে কি না, বিষয়টি অফিসিয়ালি আমার নলেজে নেই। আমি হাতীবান্ধায় অফিসে ফেরার পর বিস্তারিত বলতে পারবো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone