শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
তীব্র হচ্ছে তিস্তার ভাঙন : মানা হচ্ছেনা কোনো নির্দেশনা

তীব্র হচ্ছে তিস্তার ভাঙন : মানা হচ্ছেনা কোনো নির্দেশনা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তিস্তা নদী এবং নদী প্রস্থে করা বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। দিন যত গড়াচ্ছে ভাঙন ততই তীব্র হচ্ছে।

 

উপজেলা, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্তৃপক্ষের প্রতিনিধি দল বাঁধটি পরিদর্শন করেছে।

 

জেলা প্রশাসক আবু জাফর বাঁধ পরিদর্শনে গিয়ে বেশ কিছু নির্দেশনা দেন।

 

তিনি সাংবাদিকদের বলেন, যে কোন উপায়ে বাঁধটি রক্ষা করতে হবে। নিরাপদ দূরত্ব থেকে মাটি এনে জীও ব্যাগের মাধ্যমে ফেলতে হবে।

 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, তার কাছে উপরের নির্দেশনা আছে, যে কোন উপায়ে বাঁধ রক্ষা করতে হবে। বাঁধে পাউবো থেকে সার্বক্ষণিক লোক থাকবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেই সব প্রতিশ্রুতির কোনোটাই মানা হচ্ছেনা।বাঁধের ওপর থেকেই মাটি কেটে নদীতে ফেলা হচ্ছে।ভাঙনের এক থেকে দের হাত দূরেই মাটি কাটা হচ্ছে। বাঁধ থেকে মাত্র কয়েক গজ দূর থেকে শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে।

 

স্থানীয়রা পাউবোর কাজ নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করছেন। তারা মনে করছেন, বাঁধটি ভেঙে গেলে কমপক্ষে ১০হাজার থেকে ১৫হাজার পরিবারের জীবন ও জীবিকা বিলীন হতে পারে।

 

এ বিষয়ে ওয়ার্ক এসিস্ট্যন্ট আরমান সাংবাদিকদের জানান, বাঁধের মাটি কেটে নদীতে ফেলা হচ্ছে। তবে এই মাটি পূরণ করা হবে। এবং আগের চেয়ে উচু করা হবে।

 

বাঁধ সংস্কারের একই রকম চিত্র। এদিকে পাউবোর কাজ নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক প্রশ্ন উঠছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone