শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ আনছার আলী-এঁর ইন্তেকাল

মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ আনছার আলী-এঁর ইন্তেকাল

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: সোমবার দিবাগত রাত ৩টা ৪৫মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের নিজ বাড়িতে মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ আনছার আলী (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহম্মেদ, লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন রানা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মরহুমের পুত্র বজলার রহমান প্রমুখ। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone