শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
২শত বোতল এস্কাফ ও ফেয়ারডিল জব্দসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

২শত বোতল এস্কাফ ও ফেয়ারডিল জব্দসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

লালমনিরহাটের আদিতমারীতে ১শতটি বোতল এস্কাফ এবং ১শতটি বোতল ফেয়ারডিল জব্দসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

‎র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ১৪.২০ ঘটিকার সময় র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পলাশী ইউপির ৩নং ওয়ার্ডের মদনপুর গ্রামস্থ মৃত ছলিমুদ্দিনের ছেলে শাহ জামালের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত ইজিবাইক ও মোটর সাইকেল তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা রঙিন প্লাস্টিকের বস্তার ভিতর ১শতটি বোতল এস্কাফ এবং ১শতটি বোতল ফেয়ারডিল এবং ১টি মোটর সাইকেল ও ১টি ইজিবাইক জব্দসহ ৪জন মাদক ব্যবসায়ী যথাক্রমে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি গ্রামের আব্দুল মজিদের ছেলে হাফিজুর রহমান (২৮), মোঃ নজীর হোসেনের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৩), মোঃ লাবলু হোসেনের মোঃ আনারুল ইসলাম (২৫) ও মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ রবিউল ইসলাম (২৫)‘দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য এসকাফ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

‎পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone