শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু (দাঁড়িপাল্লা) প্রতীকে নির্বাচনের ফলাফল পুনর্মূল্যায়ন ও পূর্ণাঙ্গ ভোট গণনার দাবি জানিয়েছেন। তাকে পরাজিত করতে পরিকল্পিত অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ফল প্রকাশের আহ্বান জানান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু বলেন, একটি সুপরিকল্পিত “ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার” মাধ্যমে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। তার অভিযোগ, বহু ভোটকেন্দ্রে সকালে এজেন্টদের কাছে ফলাফল শিটে তাদের স্বাক্ষর নেওয়া হলে ফলাফল পরে ভিন্ন শিট ব্যবহার করা হয়েছে। আবার কিছু কেন্দ্রে ফলাফল কেবল সংখ্যায় লেখা হয়েছে, কথায় উল্লেখ করা হয়নি-যা নির্বাচনী বিধিমালার পরিপন্থী বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, অন্তত ৩৫টি কেন্দ্রে এ ধরনের অনিয়ম সংঘটিত হয়েছে এবং একটি কেন্দ্রে গণভোটের তুলনায় ১৬০টি ভোট বেশী হিসেবে ধরা হয়েছে। এসব অনিয়মের কারণে প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি বলে তার দাবি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটগ্রহণের রাত থেকে শুরু করে এখন পর্যন্ত তার এজেন্ট, সমর্থক ও কর্মীদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনা ঘটেছে। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন। এ সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু।

তিনি সতর্ক করে বলেন, ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করা না হলে তিনি বিষয়টি নিয়ে হাইকোর্ট পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে এ সময় আসন পরিচালক মোঃ হাবিবুর রহমান, সাবেক জেলা আমীর অ্যাডভোকেট মোঃ আব্দুল বাতেন, সদস্য সচিব মোঃ আলাউল ইসলাম ফাতেমী, জেলা সহকারী সেক্রেটারী মোঃ শাহ আলম, আদিতমারী থানা আমীর মোঃ হায়দার আলী-এঁর পাশাপাশি জামায়াতের স্থানীয় নেতাকর্মীসহ লালমনিরহাটের ইলেকট্রনিক এবং প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে ‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক লালমনিরহাট বরাবরে জাতীয় সংসদ নির্বাচন আসন-১৭ লালমনিরহাট-২ এর পূর্ণাঙ্গ ভোট পুনরায় গণনা প্রসঙ্গে জামায়াত ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত ১৭, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) প্রার্থী মোঃ ফিরোজ হায়দার (লাভলু) সাক্ষরিত একটি অভিযোগপত্র জমা দেন মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone