শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ

উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ লাালমনিরহাটে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। বিভিন্ন কেন্দ্রে শীত উপেক্ষা করেই সকাল সকালে ভোট দিতে আসছেন ভোটাররা।

‎লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, মহেন্দ্রনগর, গোকুন্ডা, বড়বাড়ি ইউনিয়ন ও লালমনিরহাট পৌরসভাসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি লক্ষণীয় পর্যায়ে ছিলো। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসারগণ।

‎লালমনিরহাট জেলার ৩টি আসনে ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাটের ৩টি নির্বাচনী এলাকায় মোট ভোটার ১১লক্ষ ৪৪হাজার ৪শত ৯৬জন। চূড়ান্ত ভোট কেন্দ্র ৩শত ৮৬টি ও কক্ষ ২হাজার ১শত ৯৬টি রয়েছে।

‎লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে প্রত্যেকটি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করছেন বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।

‎লাালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার বলেন, সকাল ৭টা ৩০মিনিট থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone