ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ লাালমনিরহাটে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। বিভিন্ন কেন্দ্রে শীত উপেক্ষা করেই সকাল সকালে ভোট দিতে আসছেন ভোটাররা।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, মহেন্দ্রনগর, গোকুন্ডা, বড়বাড়ি ইউনিয়ন ও লালমনিরহাট পৌরসভাসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি লক্ষণীয় পর্যায়ে ছিলো। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসারগণ।
লালমনিরহাট জেলার ৩টি আসনে ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাটের ৩টি নির্বাচনী এলাকায় মোট ভোটার ১১লক্ষ ৪৪হাজার ৪শত ৯৬জন। চূড়ান্ত ভোট কেন্দ্র ৩শত ৮৬টি ও কক্ষ ২হাজার ১শত ৯৬টি রয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে প্রত্যেকটি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করছেন বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।
লাালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার বলেন, সকাল ৭টা ৩০মিনিট থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.