শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
হতদরিদ্র কটকটি বিক্রেতা সরকারি ঘর চায়

হতদরিদ্র কটকটি বিক্রেতা সরকারি ঘর চায়

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের হতদরিদ্র কটকটি বিক্রেতা মোঃ অাব্দুল্লাহ সরকারি বরাদ্দের ঘর চায়।

 

জানা গেছে, লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের কেতকেতু মামুদের পুত্র মোঃ অাব্দুল্লাহ। তার বাবা দেয়া ৫শতক জমিতে এলাকাবাসীর সহযোগিতায় ছোট ছোট ২টি টিন সেটের ঘর নির্মাণ করে বিধবা মা ও ১ছেলেসহ বসবাস করে অাসছিল। কিন্তু বিধিবাম বিগত ২০১৯ সালের ঘূর্নি ঝড়ে অাব্দুল্লাহর থাকা ঘরটি ভেঙ্গে চুরে থাকা অনউপযোগী হয়ে যায়।  কোন রকম পলিতিন দিয়ে  বসবাস করলেও এখন টানা বৃষ্টিতে থাকার অযোগ্য।

 

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে লিখিত ভাবে জানিয়ে একাধিক বার যোগাযোগ করে ব্যর্থ হয়ে গত ০২/০২/২০২০ইং তারিখে থাকা ঘরের করুন দশার ছবি দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসক অাবু জাফর বরাবরে লিখিত অাবেদন করা হলে তিনি লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে তিনি বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বললেও অদ্যাবধি হতদরিদ্র অাব্দুল্লাহ ০১৭৯১৩৫৪১১৭ কোন সুফল না পাওয়ায় তিনি ঘর নির্মানে দেশ-বিদেশের দানশীল ব্যক্তি কিংবা সরকারি ঘর বরাদ্দের জন্য সংশ্লিষ্ট সকলের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

 

তার বাড়িতে গেলে বসবাস অনউপযোগী জোড়াতালি দেয়া ঘরের দৃশ্য দেখতে পাওয়া যাবে।

 

এ কটকটি বিক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, চেয়ারম্যান-মেম্বারের দ্বারে দ্বারে ঘুরে সুফল না পাওয়ায় তিনি সরকার কিংবা দানশীলদের নিকট সাহায্যের হাত বাড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone