শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডাঃ আবুল মহসিন প্রামানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আগামী বৃহস্পতিবার ‎লালমনিরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবহেলিত মানুষের দুঃখ দূর করতে কাস্তে প্রতীকে ভোট চান মধু সুদন রায় ভোটের মাঠ নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত ‎লালমনিরহাট-৩ আসনে বিএনপি মনোনীত এম.পি পদে আসাদুল হাবিব দুলু (ধানের শীষ) মার্কার পক্ষে ভোটার পদযাত্রা অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আগামী বৃহস্পতিবার ‎লালমনিরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

আগামী বৃহস্পতিবার ‎লালমনিরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

‎এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জনতার দল, গণসংহতি আন্দোলন ও স্বতন্ত্র এর জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‎লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২জন জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‎১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) সংসদীয় আসনের নির্বাচনে ৯জন জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ হাসান রাজীব প্রধান (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম রাজু (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোঃ মসিউর রহমান রাঙ্গা (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়ার (হাতপাখা), বাংলাদেশ লেবার পার্টির মোঃ শুভ আহমেদ (আনারস), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের হাবিব মোঃ ফারুক (মটরগাড়ি কার), স্বতন্ত্র আবু সামা মোঃ রেদওয়ান হক (তালা), মোঃ রেজাউল করিম সরকার (মোটরসাইকেল), শিহাব আহমেদ (ঘোড়া) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটারের সংখ্যা ৪লাখ ৩হাজার ৫শত ৬৩জন। নারী ভোটার ২লাখ ৮শত ৫৯জন ও পুরুষ ভোটার ২লাখ ২হাজার ৭শত ২জন এবং হিজরা ভোটার ২জন।

‎১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনের নির্বাচনে ৭জন জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ রোকন উদ্দীন বাবুল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা), জনতার দলের মোঃ শামীম কামাল (কলম), জাতীয় পার্টির মোঃ এলাহান উদ্দিন (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায় (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান (হাতপাখা), স্বতন্ত্র মোঃ মমতাজ আলী (মোটরসাইকেল) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটারের সংখ্যা ৪লাখ ৩২হাজার ৯শত ৬৩জন। নারী ভোটার ২লাখ ১৫হাজার ৭শত ৫৮জন ও পুরুষ ভোটার ২লাখ ১৭হাজার ২শত ২জন এবং হিজরা ভোটার ৩জন।

‎১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের নির্বাচনে ৬জন জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‎১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আসাদুল হাবিব দুলু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবু তাহের (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান (লাঙ্গল), গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায় (মাথাল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধু সুদন রায় (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম (হাতপাখা) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটারের সংখ্যা ৩লাখ ৭হাজার ৯শত ৭০জন। নারী ভোটার ১লাখ ৫৩হাজার ৮শত ৫জন ও পুরুষ ভোটার ১লাখ ৫৪হাজার ১শত ৬৩জন এবং হিজরা ভোটার ২জন।

‎উল্লেখ্য, লালমনিরহাট জেলার ১৬, লালমনিরহাট-০১ নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৩হাজার ৫শত ৬৩জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১শত ৩৭টি। কক্ষের সংখ্যা ৭শত ৮১টি।

এছাড়া ১৭, লালমনিরহাট-০২ নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৩২হাজার ৯শত ৬৩জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১শত ৫৫টি। কক্ষের সংখ্যা ৮শত ২০টি।

এছাড়াও ১৮, লালমনিরহাট-০৩ নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ৩লক্ষ ৭হাজার ৯শত ৭০জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯৪টি। কক্ষের সংখ্যা ৫শত ৯৫টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি নির্বাচনী এলাকায় মোট ভোটার ১১লক্ষ ৪৪হাজার ৪শত ৯৬জন। সম্ভাব্য চূড়ান্ত ভোট কেন্দ্র ৩শত ৮৬টি ও কক্ষ ২হাজার ১শত ৯৬টি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone