শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ
অবহেলিত মানুষের দুঃখ দূর করতে কাস্তে প্রতীকে ভোট চান মধু সুদন রায়

অবহেলিত মানুষের দুঃখ দূর করতে কাস্তে প্রতীকে ভোট চান মধু সুদন রায়

নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের কাস্তে প্রতীকের প্রার্থী এ্যাড. মধু সুদন রায় খেটে-খাওয়া, গরীব-দুঃখী মানুষের কথা বলে যাচ্ছেন। সেই সাথে কৃষক-শ্রমিকদের জন্য ও অবহেলিত মানুষের জন্য কাজ করার প্রতাশায় সকলের কাছে ভোট চেয়ে লালমনিরহাট-০৩ আসনের সর্বত্র চষে বেড়িয়ে প্রচাররণা শেষ করেছে।

‎লালমনিরহাট-৩ (সদর) আসনটিতে মোট ৬জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন।

‎বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধু সুদন রায় কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

‎এলাকায় এলাকায় পায়ে হেটে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে পথসভা ও মতবিনিময় করে এবং ভোট প্রার্থনা করে অবহেলিত মানুষের দুঃখ দূর করতে কাস্তে প্রতীকে ভোট চেয়েছেন। তার সঙ্গে নির্বাচনী পথসভাতে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ক্ষেত মজুর সমিতি ও কৃষক সমিতির জেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎লালমনিরহাট-০৩ (সদর) আসনে জাতীয় সংসদ সদস্য পদের আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আসাদুল হাবিব দুলু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবু তাহের (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান (লাঙ্গল), গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায় (মাথাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের  আমিনুল ইসলাম (হাতপাখা) নিয়ে।

‎এখানে মোট ভোটারের সংখ্যা ৩লক্ষ ৭হাজার ৯শত ৭০জন, নারী ভোটার ১লক্ষ ৫৩হাজার ৮শত ৫জন ও পুরুষ ভোটার ১লক্ষ ৫৪হাজার ১শত ৬৩জন এবং হিজরা ভোটার ২জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯৪টি। কক্ষের সংখ্যা ৫শত ৯৫টি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone