শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ভোটের মাঠ নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত

ভোটের মাঠ নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত

লালমনিরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে ব্যাপক মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

‎উক্ত মহড়া পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনী এর ৬৬ পদাতিক ডিভিশন এর জিওসি ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

‎তার দিকনির্দেশনায় আয়োজিত এই মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। মহড়ায় নির্বাচন কালীন সহিংসতা মোকাবিলা, দাঙ্গা নিয়ন্ত্রণ, সন্দেহভাজন পরিস্থিতি সামাল দেওয়া, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুত প্রতিক্রিয়া এবং সমন্বিত অভিযানের কৌশল প্রদর্শন করা হয়।

‎বাস্তব পরিস্থিতির আদলে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। সেনাবাহিনীর এই মহড়ার মূল লক্ষ্য হলো নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা, সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা।

‎মহড়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কার্যকর প্রস্তুতির সক্ষমতা স্পষ্টভাবে ফুটে ওঠে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করার বিষয়টিও গুরুত্ব পায়।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত।

‎মহড়াটি প্রত্যক্ষ করা লালমনিরহাটের সাধারণ জনগণ সেনাবাহিনীর এই প্রস্তুতিকে স্বাগত জানিয়ে বলেন, এমন মহড়া নির্বাচনকে ঘিরে জনমনে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone