শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) লালমনিরহাটের খেলার মাঠে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক ফার্ম ট্রেডের ইন্সট্রাক্টর এবিএম বদরুদ্দোজার-এঁর সভাপতিত্বে মেশিনিষ্ট ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর সাজু মিয়া-এঁর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসরাইল হোসেন। এ সময় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক কমিটির সদস্য সচিব ইসলাম ধর্ম শিক্ষক মোঃ নুরুল হুদাসহ উক্ত প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসরাইল হোসেন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও সামাজিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, সহনশীলতা ও দলগত কাজের মানসিকতা তৈরি করে, যা ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনে সহায়ক।

‎তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।

‎প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone