শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
কৃষকের প্রতীক “মাথাল” হাতে ভোটারদের মন জয়ে ব্যস্ত দীপক কুমার রায়

কৃষকের প্রতীক “মাথাল” হাতে ভোটারদের মন জয়ে ব্যস্ত দীপক কুমার রায়

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে জেলা লালমনিরহাট। এখানে বিভিন্ন মতের মানুষের বসবাস। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা নানান ভাবে সময় পার করছেন। ভোটাদের কাছাকাছি গিয়ে দিচ্ছেন উন্নয়নের অঙ্গীকার। জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনটিতে মোট ৬জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন। এখানে গণসংহতি আন্দোলনের প্রার্থী (মাথাল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাই কৃষকের প্রতীক “মাথাল” হাতে ভোটারদের মন জয়ে ব্যস্ত দীপক কুমার রায়।

‎গণসংহতি আন্দোলন মনোনীত “মাথাল” প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় গণসংহতি আন্দোলনের সদস্য দীপক কুমার রায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

‎এলাকায় এলাকায় পায়ে হেটে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।

‎গণসংযোগকালে দীপক কুমার রায় বলেন, “দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত। সড়ক, স্বাস্থ্য ও শিক্ষাখাতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে, মাদকের ডুবে যাচ্ছে যুব ও তরুণ সমাজ। অথচ জনপ্রতিনিধিরা জনগণের পাশে নেই, এগুলো নিয়ে সবাইকে ভাবতে হবে ও কাজ করতে হবে।”

‎তিনি আরও বলেন, “মাথাল প্রতীক জনগণের লড়াইয়ের প্রতীক। এটি ক্ষমতার রাজনীতির প্রতীক নয়; বরং শোষণ মুক্ত সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি সংসদে এবং রাজপথে নির্ভীকভাবে জনগণের পক্ষে কথা বলব।”

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone