শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিমুল গাছ ফুলে ফুলে ছেয়ে গেছে নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত আন্তঃ উপজেলা ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত জনতার দলের কর্মীর ওপর বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ আমের গাছে গাছে মুকুলের সমারোহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬খ্রি. অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ, ফেনসিডিল ও ফেয়ারডিল জব্দ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

শিমুল গাছ ফুলে ফুলে ছেয়ে গেছে

ঋতুরাজ বসন্তে ফুলে ফুলে ছেয়ে গেছে লালমনিরহাটের শিমুল গাছ। যেখানে গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। এখানকার রাস্তাগুলো দিয়ে পর্যটকদের ফাগুনের আগুন ঝরানো হিল্লোল দোঁলা দিয়ে-গাওয়ার ইচ্ছা করবে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের “আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে” এবং “এলো বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায়রে।”

‎লালমনিরহাটের রূপবতী নদী তিস্তা, ধরলা আর রত্নাই বিধৌত্ব এলাকার মেঠো পথ ও পাকা সড়ক দিয়ে পেরিয়ে গেলে অপরূপ সৌন্দর্যের এই শিমুল গাছগুলো দেখতে পাওয়া যায়। ফাগুনের অরুণ আলোয় ফোটে উঠা শিমুল গাছে টুকটুকে লাল ফুলগুলো দেখতে পান পথচারীরা। প্রকৃতি প্রেমীদের চোখের তৃষ্ণা মেটাচ্ছে শিমুল গাছগুলো। যে রাস্তা দিয়েই যাবেন শিমুল গাছগুলো দেখতে পাওয়া যাবে। বর্তমানে শিমুল গাছগুলো পাশে পর্যটকদের ছবি তুলতে দেখা যায়।

‎প্রকৃতি প্রেমিরা বলেন, কেবল শিমুল গাছ নয়, মান্ধার গাছের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য মুগ্ধ করেছে আমাদের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone