শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
‎তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

‎তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৮ জানুয়ারি) লালমনিরহাটের কালেক্টরেট মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান-এঁর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বকুল, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সোহেল রেজা, লালমনিরহাট জেলা দলের সাবেক ফুটবলার আবেদ আলী পুতুল, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদসহ লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কোচ, ম্যানেজার, অভিভাবক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

‎বক্তৃতা পরবর্তীতে প্রধান অতিথিসহ সকল অতিথি খেলোয়াড়দের জার্সি প্রদান করেন।

‎উক্ত প্রশিক্ষণে লালমনিরহাট জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ক্রীড়া ক্লাবের ১৩৫জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এর মধ্য থেকে বাছাইকৃত প্রতিভাবান ৪০জন খেলোয়াড়কে মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone