শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে র‌্যাব-১৩ এর অভিযানে ১শত ৬১টি বোতল চকো প্লাস ও ৯৪টি বোতল এস্কাফ সর্বমোট ২শত ৫৫টি বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 

‎বুধবার (১৫ এপ্রিল) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

 

র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি র‍্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টা ৪৫মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি সাকিনস্থ পলাতক আসামি মোঃ আশরাফুল হোসেন (৪৩) এর আধাপাকা বসতবাড়ির উত্তর পাশে টিনের তৈরী রান্না ঘরের সামনে উঠানের উপর অভিযান পরিচালনা করে ১শত ৬১টি বোতল চকো প্লাস এবং ৯৪টি বোতল এস্কাফ জব্দসহ মহিলা মাদক ব্যবসায়ী মোছাঃ শিউলী (৩৯) ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার কালমাটি পাকার মাথার এলাকার মোঃ আশরাফুল হকের স্ত্রী।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone