শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
টেস্ট পরীক্ষায় উত্তীর্ণর দাবীতে আগুন জ্বালিয়ে বিদ্যালয় অবরোধ

টেস্ট পরীক্ষায় উত্তীর্ণর দাবীতে আগুন জ্বালিয়ে বিদ্যালয় অবরোধ

লালমনিরহাটে এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য লালমনিরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণর দাবীতে প্রধান ফটক বন্ধ করে তাদের প্রতিবাদ জানায়।

‎রোববার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে ও প্রধান ফটক বন্ধ করে দিয়ে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ করে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা। এ সময় স্কুলের ভিতর শিক্ষক-শিক্ষিকিরা অবরুদ্ধ হয়ে পড়েন।

‎লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিন বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন এবং লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের আগুন নিভিয়ে ফেলেন, ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নেয়।

‎স্কুল সূত্রে জানা গেছে, ১ বিষয়ে যারা ফেল করেছে তাদেরকেও এসএসসি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে, কিন্তু যারা একাধিক বিষয়ে ফেল করেছে তাদের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ করা হয়নি।

‎লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৪৮জন ছাত্র ও লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৯জন ছাত্রী অকৃতকার্য হয়েছে।

‎কৃতকার্য ছাত্র-ছাত্রীদের দাবী পরীক্ষার সময় বিভিন্ন কারণে তাদের পরীক্ষা খারাপ হয়েছে সে জন্য তারা পুনঃরায় টেস্ট পরীক্ষা নেবার দাবী জানায়। উভয় স্কুলের ছাত্র-ছাত্রীরা লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে তাদের লিখিত দাবী পেশ করেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone