শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধরলা নদী তীরে বিএসএফ’র রাস্তা সংস্কারের বিষয়টি গুজব

ধরলা নদী তীরে বিএসএফ’র রাস্তা সংস্কারের বিষয়টি গুজব

লালমনিরহাট সীমান্তের ধরলা নদীর তীর ঘেঁষা এলাকায় বিএসএফ কর্তৃক রাস্তা সংস্কারের বিষয়ে গুজব উঠেছে।

‎সোমবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ও লোকমুখে আন্তর্জাতিক সীমানা আইন অমান্য করে বিএসএফ’র রাস্তা সংস্কারের এ গুজব ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বাধীন মোগলহাট বিওপির সদস্যরা ওই দিন বিকালে ঘটনা স্থলে গিয়ে আপত্তি জানালে কাজ বন্ধ করে ফিরে যায় বিএসএফ সদস্যরা।

‎বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বাধীন মোগলহাট বিওপির বিপরীতে ভারতের কুচবিহার জেলার কুমারটারী এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গিতালদহ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৯২৭/৩-এস থেকে ৯২৭/৪-এস এর মধ্যবর্তী স্থানে আনুমানিক ১৫০ গজ ভারতীয় অভ্যন্তরে ধরলা নদীর তীর ঘেঁষা একটি রাস্তা সংস্কারের কাজ শুরু করে।
‎এ সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি লক্ষ্য করে আপত্তি জানালে বিএসএফ সদস্যরা সাময়িক কাজ বন্ধ রাখে। পর দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বাধীন মোগলহাট বিওপির সদস্যরা বিএসএফ সদস্যদের সমন্বয়ে সীমানা মেপে নিশ্চিত হন যে, সীমান্ত পিলার ৯২৭/৩-এস থেকে ৯২৭/৪-এস এর মধ্যবর্তী স্থানের ১৫০ গজ পেরিয়ে ভারতীয় অভ্যন্তরে ধরলা নদীর তীর ঘেঁষা স্থানে রাস্তাটি সংস্কার কাজ করা হচ্ছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বাধীন মোগলহাট বিওপি’র ক্যাম্প কমান্ডার আব্দুল হান্নান জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। আমরাও দেখেছি তারা তাদের দেশের ভেতরে আন্তর্জাতিক সীমানা আইন মেনেই রাস্তা সংস্কার কাজ করছেন। বিষয়টি নিয়ে গুজব ছড়িয়ে মাত্র। এ সময় তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone