শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পুলিশ পরিদশর্ক মোজাম্মেল হকের নেতৃত্বে দহগ্রামে ব্যাপক ভারতীয়  প্রসাধনী উদ্ধার

পুলিশ পরিদশর্ক মোজাম্মেল হকের নেতৃত্বে দহগ্রামে ব্যাপক ভারতীয়  প্রসাধনী উদ্ধার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রামে ব্যাপক ভারতীয় প্রসাধনী উদ্ধার করেছে পুলিশ।

 

জানা যায়, দহগ্রাম এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পুলিশ পরিত্যাক্ত অবস্থায় দুইটি প্লাস্টিকের সাদা রংয়ের বস্তায় রক্ষিত গোলাপী ও সাদা রংয়ের টিউবে ৫০গ্রাম ওজনের মোট ১০০০পিস Ponds White Beauty Spot-Less Fairness Face wash যাহাতে Made in India সহ ইংরেজিতে অন্যান্য লেখা দখতে পায়। ধারনা করা হচ্ছে এগুলো প্রতিটির ভারতীয় মূল্য ৭৯/- টাকা, যাহার বাংলাদেশী টাকায় অনুমান মুল্য ৯৫/- টাকা, সর্ব মোট মূল্য ৯৫*১০০০= ৯৫০০০/- (পঁচানব্বই) হাজার টাকা।

 

অপর আরো একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ডিস এ্যান্টিনায় ব্যবহৃত বিভিন্ন মডেলের মোট ৪৫০পিস Signal L.N.B যাহার প্রতিটির মূল্য ৩৫০ টাকা, মোট মূল্য ৪৫*৩৫০= ১,৫৭,৫০০/- (এক লক্ষ সাতান্ন হাজার পাঁচ শত) টাকা উদ্ধার করা হয়।

 

অভিযানটি দহগ্রাম পুলিশ কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদশর্ক মোজাম্মেল হকের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। পুলিশের তৎপরতার কারনে অজ্ঞাত চোরাকারবারী দল উক্ত আলামত সমূহ ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

 

দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদশর্ক মোজাম্মেল হক বলেন, আমরা অভিযান পরিচালনা করতে থাকি। সেটা অজ্ঞাত চোরাকারবারী দল টের পায়। উক্ত আলামত সমূহ ঘটনাস্থলে ফেলে তারা পালিয়ে যায়।

 

দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে একটি জিডি করা হয়েছে। জিডি নং ৪৩৬, তাং ২৩/০৯/২০২০ইং। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone