শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
কনকনে ঠান্ডায় ঘর থেকে বাহির হচ্ছেন না মানুষ

কনকনে ঠান্ডায় ঘর থেকে বাহির হচ্ছেন না মানুষ

বেশ কয়েকদিন ধরে তীব্র শীত ও শৈত্য প্রবাহে কারণে হার কাঁপুনি শীতে ভুগছে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের মানুষ। উত্তরের হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় কাজ ছাড়া ঘর থেকে বাহির হচ্ছেন না এই জেলার মানুষজন গত সোমবার থেকে শীত বাড়তে থাকলেও বুধবার রাত থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সারাদিন ঘন কুয়াশা সূর্যের আলোর দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে ছিল চারপাশ, শীতের হিমেল বাতাসে কাঁপছে জনজীবন।

‎কনকনে ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠী। বিশেষ করে দিনমজুরদের সকাল শুরু হচ্ছে অনিশ্চয়তায়। কুয়াশা ও শীতের কারণে অনেকেই দেরিতে কাজে বের হয়ে কাজ পাচ্ছেন না। ফলে সকাল থেকে জেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বহু মানুষকে। বিশেষ করে লালমনিরহাট শহরের মিশন মোড়, বিডিআর গেট ও নয়ারহাটে কাজে যাবার জন্য অপেক্ষা থেকে কাজ না পেয়ে ঘরে ফিরে যাচ্ছেন।

‎ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। বিশেষ কোন কাজ না থাকলে সহজে কেউ পথে উঠছেন না। ব্যাটারি চালিত রিকশা চালক লোকজন তেমন তা থাকায় রিকশা স্ট্যান্ট থেকে ঘুরে বাড়িতে যাচ্ছেন।

‎জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীত থেকে বাঁচতে ছিন্নমূল মানুষ খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন।

‎স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরেই এমন আবহাওয়া বিরাজ করছে। রোদের দেখা নেই আবার শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশির প্রকোপ বাড়ছে বলেও জানিয়েছেন তারা।

‎রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, গত সোমবার থেকে   লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা চলছে গত বুধবার রাত থেকে লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। যার ফলে তীব্র শীত ও শৈত্য প্রবাহে জনজীবন নাজেহাল অবস্থা।

‎তিনি আরও জানান, আগামী কয়েকদিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone