শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
ভ্রাম্যমাণ আদালতের যৌথ টিমের অভিযানে ১০হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের যৌথ টিমের অভিযানে ১০হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে সিভিল সার্জনের কার্যালয় ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যৌথ টিমের অভিযান পরিচালনা হয়েছে।

‎বুধবার (২৪ ডিসেম্বর) লালমনিরহাট জেলা শহরের জেল রোডস্থ ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালে এ অভিযান পরিচালিত হয়।

‎”সিভিল সার্জন অফিস লালমনিরহাট” নামক ফেসবুকে উল্লেখ করা হয় যে, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অনুমোদনবিহীন ভাবে পরিচালিত হয়ে আসছে। অভিযানকালে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দলিলাদি প্রদর্শন করতে ব্যর্থ হন। এক্স-রে ও ল্যাব পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেই প্রতিষ্ঠানটির। এছাড়া অভিযানকালে হাসপাতালের নীচতালায় অনুমোদনবিহীন ফার্মেসি পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

‎বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার তানভীর আহমেদ প্রতিষ্ঠানটিকে ১০হাজার টাকা জরিমানা করেছেন।

‎লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতালটির সকল কাগজপত্র ও অনুমোদন নিশ্চিত করার নির্দেশ দেন। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone