শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
আন্তর্জাতিক ‍দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ‍দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে আন্তর্জাতিক ‍দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের উদ্যোগে অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি)র আয়োজনে এ কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেফ উদ্দিন-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, তিস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাফিয়া আক্তার জাহান, তিস্তা একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র সদস্য মোঃ আরিফুর রহমান, শাহনাজ পারভীন, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলম প্রমুখ। এ সময় ইয়েস, এসিজি ও তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্যে বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে চাই নৈতিক শিক্ষার ব্যাপক প্রসার ও আইনের যথাযথ প্রয়োগ। বর্তমানে মানুষ অভাবের কারণে দুর্নীতি করে না। দুর্নীতির মূল কারণ হচ্ছে দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হওয়া, ব্যক্তিগত লোভ-লালসা বেড়ে যাওয়া এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব। তাই তরুণ প্রজন্মকে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে। তরুণরাই পারে আগামীতে দুর্নীতিমুক্ত একটি দেশ গড়তে। তাই এখনই দরকার, দুর্নীতির বিরুদ্ধে, দুর্জয় তারুণ্যের ঐক্যবদ্ধ উদ্যোগ।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone