শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone