শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

সরকারি স্থাপনা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের বহুল আলোচিত চেনাকাটা নদীর সরকারি বেরি বাঁধ দখল করে বাঁধের উপর পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অবৈধভাবে নির্মাণকাজ আরও দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার প্রভাব শালী ব্যক্তি নজরুল ইসলাম তার মাল্টা ও লিচু বাগানে পাহাড়া দ্বারের জন্য ঐ বাঁধ দখল করে একটি পাকা ঘর নির্মাণ কাজ চলমান রেখেছেন, এতে বাঁধের উপর দিয়ে আবাদি জমির ফসলসহ সাধারণ মানুষের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি প্রভাবশালী হওয়ার কারণে এলাকার অনকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না।

নজরুল ইসলাম অবশ্য স্বীকার করেন স্থাপনাটি সরকারি। তারপরও কেন ভবন করছেন জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, উক্ত বাঁধের জমির মালিক তিনি, ইঞ্জিনিয়ার ও ঠিকাদার বলেছেন তিনি ভবন নির্মাণ করতে পারবেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা এলজিইডি কর্মকর্তা আহম্মেদ হায়দার জামান জানান, সরকারি স্থাপনার উপর কেউ ঘর করতে পারবেন না। বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ছুটিতে থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone