শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক জনাব মোঃ আব্দুর রশিদ-এঁর বিদায় সংবর্ধনা

ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক জনাব মোঃ আব্দুর রশিদ-এঁর বিদায় সংবর্ধনা

লালমনিরহাটের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক (অবসরপ্রাপ্ত) জনাব মোঃ আব্দুর রশিদ-এঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি আব্দুল হামিদ মিঞা-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল মন্ডল, সাবেক সদস্য আমীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মোগলহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রহিম, সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ, আব্দুল মজিদ, অভিভাবক দুলাল হোসেন, অফিস সহায়ক মফিজুল ইসলাম, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, বিদায়ী অফিস সহায়ক মোঃ আব্দুর রশিদ প্রমুখ। এ সময় ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎পরে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক (অবসরপ্রাপ্ত) জনাব মোঃ আব্দুর রশিদকে উপহার সামগ্রী বিদ্যালয়ের সৌজন্যে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone