শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
কোমলমতি শিশুদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ-১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম

কোমলমতি শিশুদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ-১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক ও বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহ-সভাপতি লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি, পদাতিক বলেছেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কোমলমতি শিশুদের জন্য একটি আনন্দ মুখর, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। বিশ্বমানের শিক্ষা পদ্ধতির অনুকরণে আমাদের এই প্রয়াস, যেখানে শিশুরা আনন্দের সাথে স্কুলে আসতে উৎসাহিত হবে এবং সহজ ও স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে এ বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের প্লে ও নার্সারী শ্রেণির ক্লাস রুম উদ্বোধন, শ্রেণী কক্ষসমূহ নতুন আঙ্গিকে সজ্জিতকরণ এবং স্বাস্থ্য সম্মত ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে স্কুলের ক্যান্টিনকে আধুনিকায়ন প্রদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ সেকেন্দার আলী সরকারসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ এবং সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ধাপে ধাপে এই কার্যক্রমকে আরও সমৃদ্ধ, আধুনিক ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। শ্রেণিকক্ষে গোল টেবিল ভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে শিশুরা একে অপরের মুখোমুখি বসে শেখার সুযোগ পায়। এর মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা, দলগত কাজের মানসিকতা এবং সামাজিক মূল্যবোধ গড়ে উঠবে যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আরও বলেন, এছাড়াও, শিক্ষার পাশাপাশি একটি ব্যতিক্রমধর্মী ক্যান্টিন স্থাপন করা হয়েছে। এখানে শুধু খাবার সরবরাহ নয়, বরং শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ও পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য একটি আনন্দ দায়ক, নিরাপদ, সৃজনশীল ও স্বাস্থ্য সম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে যেখানে তারা শিখবে, বেড়ে উঠবে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone