শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন চাষীরা ধুন্দল চাষে স্বাবলম্বী কোমলমতি শিশুদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ-১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম চিকিৎসক ও জনবল নিয়োগ, ওষুধ এবং সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে সমৃদ্ধ লালমনিরহাটের স্মারকলিপি প্রদান বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের আতঙ্ক সরকারি স্থাপনা দখল করে ঘর নির্মাণের অভিযোগ মাচায় পানি কুমড়া চাষে ঝুঁকে পড়েছেন চাষিরা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষ সজ্জিতকরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক জনাব মোঃ আব্দুর রশিদ-এঁর বিদায় সংবর্ধনা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে লালমনিরহাটের সন্তান শেফাউল আজম

কৃষকেরা পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন

লালমনিরহাটে পুঁইশাক চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় পুঁইশাক চাষে কৃষকদের আগ্রহ দিন পর দিন বাড়ছে।

‎সরেজমিন ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার কৃষকেরা পুঁইশাক চাষে বেশি ব্যস্ত।

‎লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের কৃষক মোঃ আঞ্জু (৪৫) ১হাজার টাকা খরচ করে ৫হাজার টাকার পুঁইশাক বিক্রি করেছেন।

‎ফুলগাছ গ্রামে সরজমিনে ঘুরে দেখা যায়, পুইশাক চাষি মোঃ আঞ্জু ক্ষেত থেকে পুইশাক কাটছেন বাজারে বিক্রির জন্য।

‎মোঃ আঞ্জু বলেন, আমি পুইশাক চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। ৫হাজার টাকার পুইশাক বিক্রি করেছি।

‎আঞ্জু জানান, পুইশাকের পাশাপাশি কলমিশাক, ধোন্দল চাষ করা হয়েছে।

‎উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, পুঁইশাক আমাদের দেশের জনপ্রিয় এবং বেশ সুস্বাদু ও পুষ্টিকর একটি শাক। পুঁইশাক অধিক লাভজনক চাষ। পুঁইশাক সাধারণত দেড় থেকে দুই মাসের ফসল, তাই একই জমিতে বছরে ৬ থেকে ৮ বার চাষ করা যায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone