শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
পার্চিং পদ্ধতির সাফল্যে কীটনাশকের ব্যবহার কমছে

পার্চিং পদ্ধতির সাফল্যে কীটনাশকের ব্যবহার কমছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় ধানক্ষেতে পোকা দমনে পার্চিং পদ্ধতির ব্যবহারে সাফল্য পাচ্ছেন কৃষকরা। এ প্রযুক্তি ব্যবহারের ফলে জমিতে কীটনাশক ব্যবহার কমেছে। এতে কমে আসছে ফসলের উৎপদন ব্যয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ ধানক্ষেতে গাছের ডাল, বাঁশের কইঞ্চা পুঁতে পাখি বসার ব্যবস্থা তৈরি করেছেন কৃষকরা। এসব ডাল ও বাঁশের কইঞ্চায় বসে থাকা পাখি মাঝে মাঝে উড়ে গিয়ে পোকা শিকার করছে। এতে পোকা দমনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাও পাচ্ছে।

 

মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের কৃষক হযরত আলী জানান, পার্চিং পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে আর কীটনাশক দিতে হচ্ছে না। কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে এ প্রযুক্তি ব্যবহার করছেন। এতে কীটনাশকের ব্যয় কমেছে।

লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতান সেলিম বলেন, ‘বোরো জমিতে “পোকা” দমনে পার্চিং করুন, বিষ মুক্ত নিরাপদ ফসল উৎপাদন করুন।’

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone